• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হান্নানকে ওএসডি 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাজবাড়ীর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হান্নানকে ওএসডি 

ছবি: ডা. হান্নান

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ওএসডি করার পর ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে স্বাস্থ্য অধিদফতর, মহাখালীতে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদকে নিজ দায়িত্বের পাশাপাশি রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।

ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে রাজবাড়ী সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এছাড়া সম্প্রতি রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক নারী অসুস্থ হয়ে পড়েন। পরে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এর আগেও তার বিরুদ্ধে ভুল অপারেশনের কয়েকটি অভিযোগ রয়েছে।

ওএসডি করার বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত