হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬০২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ তথ্য অনুযায়ী, হাম পরিস্থিতি পর্যবেক্ষণে আক্রান্ত, মৃত্যু ও অন্যান্য সূচকের দৈনিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: