প্রতিটি ঘরে গিয়ে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের একটি শিশুও যাতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে প্রতিটি ঘরে গিয়ে মপ-আপ ক্যাম্পেইন চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর কড়াইল টিএন্ডটি মাঠে বিশেষ হাম-রুবেলা ক্যাচ আপ ক্যাম্পেইন পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এরইমধ্যে দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। এবার আরও ৩৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের। হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগের কারণ। আক্রান্ত শিশুদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিলেও কমছে না মৃত্যু। টিকাদানের আওতা বাড়ানোর পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে আবারও শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগে সহযোগিতা করছে মার্কিন দূতাবাস ও ইউনিসেফ।
বিভি/এসজি













মন্তব্য করুন: