• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এক দিনে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও এক ১০৩৫ জন রোগী।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে এই প্রাণহানি ও সংক্রমণের ঘটনা ঘটে।

অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন শিশু এবং কেবল উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

আক্রান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনের শরীরে। আর একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৭ জনের।

এছাড়া হাসপাতালগুলোর সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।


 

বিভি/বিএস/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত