• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ১৪:৩৮, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৯, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করবে: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ ও কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করবে। শনিবার (১৪ নভেম্বর) বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। তবে, এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা প্রয়োজন। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান ডিভিশনের ডিরেক্টর জঁ পেসমে বলেন, ‘বাংলাদেশের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। বাড়াতে হবে উৎপাদনশীলতা। এ ক্ষেত্রে সাশ্রয়ী ও মানসম্মত চাইল্ড কেয়ার নারীদের কাজে যুক্ত হতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শিশুদের জীবনের শুরুটা ভালো করতে ভূমিকা রাখে। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দুই দিনের সম্মেলনে নীতিনির্ধারক, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা ও উদ্যোক্তা, উন্নয়ন অংশীদার, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত