ভারতে স্প্যানিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩
ছবি: ভারতে স্প্যানিশ নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক তিন সন্দেহভাজন
ভারতে স্প্যানিশ দম্পতির ওপর হামলার ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন আরও চারজনকে গ্রেফতারের জন্য জারি আছে তল্লাশি অভিযান। সোমবার (৪ মার্চ) পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেফতারের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও দু'জনকে ধরা সম্ভব হয়। বাকিদেরও শিগগিরই গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
ভারতে ঘুরতে গিয়ে মারধর ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার দম্পতি ধর্ষকদের সনাক্তে পুলিশের আহ্বানে সাড়া না দিলেও বিস্তারিত সাক্ষাৎকার দেন স্পেনের একটি টেলিভিশনে। মারধরের শিকার ভিসেন্টে জানান, গত শুক্রবার তাদের ভদ্রতার অনৈতিক সুযোগ নিয়ে নির্যাতন চালিয়েছে ৭ জন। তিনি জানান, সাথে থাকা স্ত্রী ফারনান্ডাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে তারা। পশ্চিমবঙ্গ থেকে মোটরসাইকেলে নেপাল যাচ্ছিলেন তারা। শুক্রবার রাতে নির্যাতনের শিকার দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলা পুলিশ।
নির্যাতনের শিকার নারীর স্পেন ও ব্রাজিলের নাগরিকত্ব থাকায় দুই দেশ থেকেই ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
২০১৩ সালে সুইজারল্যান্ডের এক নারী, ২০১৬ সালে মার্কিন এক নারী এবং ২০১৮ এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ন্যাক্কারজনক কাণ্ড ঘটেছে ভারতে। সূত্র: এনডিটিভি
বিভি/এমআর













মন্তব্য করুন: