ফের হারিয়ে যাওয়া উড়োজাহাজের খোঁজে মালয়েশিয়া
প্রতীকী ছবি
১০ বছর আগে ২৩৯ যাত্রীসহ নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ-থ্রি সেভেন জিরো নিখোঁজের ঘটনায় আবারও তল্লাশি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
ফ্লাইট এম এইচ-থ্রি সেভেন জিরো নিখোঁজের দশম বার্ষিকী স্মরণে এক অনুষ্ঠানে যত দ্রুত সম্ভব অনুসন্ধান শুরু করার আভাস দেন মালয়েশিয়ার পরিবহন-মন্ত্রী। রবিবার (৩ মার্চ) বিকালে কুয়ালালামপুরে ওই স্মরণ অনুষ্ঠানে ওই ফ্লাইটের হতভাগ্য যাত্রীদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
২০১৪ সালের ৫ মার্চ মালয়েশিয়ার এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার সময় নিখোঁজ হয়। দীর্ঘ তল্লাশি ও তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ জানুয়ারি মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে এবং সব যাত্রী মারা গেছেন।
মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের অনুসন্ধানীরা ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য এলাকা ও এর আশেপাশের ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারের বেশি অঞ্চলে তল্লাশি চালিয়ে কিছু ধ্বংসাবশেষ ছাড়া কিছুই পায়নি। এরপর ২০১৭ সালের জানুয়ারি মাসে তল্লাশি স্থগিত করা হয়। সূত্র: সিবিএস নিউজ
বিভি/এমআর













মন্তব্য করুন: