• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে ব্যাপক তুষারপাত: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

প্রকাশিত: ২২:১০, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
আফগানিস্তানে ব্যাপক তুষারপাত: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ছবি: শিনহুয়া

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে টানা চারদিনের ভারী তুষারপাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাড়িয়েছে। তুষারপাতের কারণে বিভিন্ন প্রদেশের সড়ক ও মহাসড়কগুলো আটকে গেছে। আফগানিস্তানের তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্যমতে মানুষের পাশাপাশি কয়েক হাজার পশুপাখিরও মৃত্যু হয়েছে।

তিনি বলেছেন, ‘সাম্প্রতিক তুষারপাত ও বৃষ্টিতে ৬৩৯টি আবাসিক ভবন আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ১৪ হাজার গৃহপালিত পশুপাখি মারা গেছে।’ তবে এই তুষারপাত কৃষির জন্য বেশ উপকার বয়ে এনেছে। এতে কৃষিকাজে প্রয়োজনীয় পৃষ্ঠের পানি বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, টানা চারদিনের তুষারপাতের পর সোমবার (৪ মার্চ) থেকে আবারও খুলে দেওয়া হয়েছে সালাং মহাসড়ক। এখন ওই সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অতিবৃষ্টি ও তুষারপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দেশটির অনেক অঞ্চল বিচ্ছিন্ন হয়ে গেছে।

পাকিস্তানে গত কয়েকদিনের বৃষ্টি ও তুষারপাতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়াতে। সূত্র: খামা প্রেস, এক্সপ্রেস ট্রিবিউন

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত