• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রেসিডেন্ট পদে লড়াইয়ে বাধা কাটল ট্রাম্পের

প্রকাশিত: ০৮:৪৩, ৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
প্রেসিডেন্ট পদে লড়াইয়ে বাধা কাটল ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে কলোরাডোর রিপাবলিকান প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করেছিল রাজ্যের সুপ্রিম কোর্ট। সেই রায়কে এবার অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট। খবর আল জাজিরা।

এ রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই। 

ফেডারেল সুপ্রিম কোর্টের বিচারপতিরা সর্বসম্মতিক্রমে রায়ে বলেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে লড়াইয়ে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না কোনো অঙ্গরাজ্য।

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রবিরোধী কোনো কাজে যুক্ত থাকলে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণার এখতিয়ার রাখেন আদালত। এর উল্লেখ করে গত ১৯ ডিসেম্বর ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করে রায় দেন কলোরাডোর সুপ্রিম কোর্ট।

তবে গতকাল রায়ে ফেডারেল সুপ্রিম কোর্ট বলেছেন, কোনো কোনো রাজ্য এই অনুচ্ছেদ ব্যবহার করে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না। শুধু কংগ্রেস সংবিধানের এই অনুচ্ছেদ প্রয়োগ করতে পারে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত