• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সবাইকে অবাক করে ২১৭ বার করোনার টিকা নিয়েছেন যিনি

প্রকাশিত: ১৬:৫২, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সবাইকে অবাক করে ২১৭ বার করোনার টিকা নিয়েছেন যিনি

প্রতীকী ছবি

মাত্র একজন ব্যক্তি; কোভিড টিকা নিয়েছেন ২১৭ বার। শুনতে অদ্ভূত মনে হলেও বিস্ময়কর এই কাণ্ড ঘটেছে জার্মানিতে। অস্বাভাবিক এই ঘটনাটি উঠে এসেছে চিকিৎসা বিষয়ক জার্নাল-ল্যানসেটে।

বর্তমানে ৬২ বছরে বয়সী ওই ব্যক্তি ২৯ মাসের মধ্যে ২১৭ বার কোভিড টিকা নেয়ার তথ্য স্বীকার করেছেন।  বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে থেকে টিকা কিনে এনে ব্যক্তিগত ব্যবস্থাপনায় টিকা নিয়েছেন তিনি। 

অদ্ভূত এই বিষয়টি নিয়ে তদন্ত ও গবেষণা করা টিমে থাকা ডাক্তার কিলিয়ান স্কোবার জানান, সংবাদপত্রের মাধ্যমে ঘটনাটি জানার পর এবিষয়ে খোঁজ খবর নেয়া শুরু হয়। তিনি জানান, গবেষণা চলাকালে একাধিকবার ওই ব্যক্তির রক্ত ও লালার নমুনা সংগ্রহ করা হয়েছে। গবেষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে একাধিক পরীক্ষা-নিরিক্ষায় সহায়তা দিয়েছেন তিনি। 

এবার কয়েক দফায় নমুনা সংগ্রহ করার মধ্যেই আরও কয়েকবার কোভিড টিকা নিয়েছেন ওই ব্যক্তি। এবিষয়ে অন্তত ১৩০টি টিকা গ্রহণের তথ্য সংগ্রহ করেছে ম্যাগডেবার্গ শহরের স্থানীয় প্রশাসন। ল্যানসেটে এবিষয়ে গবেষণার সারমর্ম প্রকাশ করেছে চিকিৎসা বিষয়ক জার্নাল-ল্যানসেট। ওই ব্যক্তি কখনো কোভিডে আক্রান্ত হয়েছিলেন; এমন কোনো শারীরিক উপসর্গ ও তথ্য-উপাত্ত পাননি গবেষকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত