• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সাধারণ মুসল্লিদের কাবা চত্বরে প্রবেশে নতুন বিধি-নিষেধ কার্যকর

প্রকাশিত: ১৮:১৬, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সাধারণ মুসল্লিদের কাবা চত্বরে প্রবেশে নতুন বিধি-নিষেধ কার্যকর

ছবি: ফাইল ফটো

রমজানে কাবা চত্বরের মাতাফ অংশে সাধারণ মুসল্লিদের প্রবেশে কড়া বিধি-নিষেধ দিয়েছে দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের জন্য আগত মুসল্লিরা যেনো নির্বিঘ্নে ও সহজে কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ পান তা নিশ্চিতেই এই বিশেষ ব্যবস্থা। 

নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য আগতরা ছাড়া অন্য সাধারণ মুসল্লিরা তাদের নামাজ ও ইবাদতের জন্য তাওয়াফের অংশে আসতে পারবেন না। মূলত কাবার দিকে মুখ করে লাখো মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অনেকে নামাজ শেষে সেখানেই বসে ইবাদতে মশগুল থাকেন, এতে ওমরাহ পালনে আগতরা কাবা চত্বরে ঢুকতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। এজন্য কাবা চত্বরের নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীরা শুধু ওমরাহ পালনকারীদের চত্বরে প্রবেশের সুযোগ দেবেন। 

বছরের অন্য সময়ের তুলনায় রমজান মাসে কাবায় ওমরাহ করতে আসা মুসলিমসহ দর্শণার্থী ও সাধারণ মুসল্লিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। 

এতে ওমরাহ করতে আসা অনেক মুসল্লি কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ থেকে বঞ্চিত হন। তাদেরকে অনেক সময় বর্ধিত অংশে তাওয়াফ করতে দেখা যায়। সূত্র: আরব নিউজ


 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত