রমজানেও গাজায় ইসরায়েলি বর্বরতা, যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের
ছবি: রয়টার্স
রমজান মাসের শুরুতেও ফিলিস্তিনের গাজায় থামেনি ইসরায়েলি হামলা। দখলদারদের বর্বরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, রোজা এমন সময় শুরু হয়েছে যখন গাজার সর্বত্র ক্ষুধা বিরাজ করছে। ইসরায়েলি মারাত্মক আক্রমণের মধ্যে পরিস্থিতি সংকটময় হয়ে দাঁড়িয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। তাই ভূখণ্ডটিতে দ্রুত যুদ্ধবিরতি আহ্বান জানায় সংস্থাটি।
এদিকে, রমজানের শুরুতেই ইসরায়েলি বাহিনী দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে। আর রমজানে ভূখণ্ডটিতে যুদ্ধবিরতি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস।
স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, গাজায় যুদ্ধের অবসান ঘটবে না, তারা এমন কোনো চুক্তি চায় না।
গেলো ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৩১ হাজারের ঘরে। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর













মন্তব্য করুন: