মুসলিমদের শিগগিরই দেশ থেকে বের করবে ভারত, আতঙ্কিত পরিবারগুলো
বাংলাদেশসহ তিন প্রতিবেশি দেশ থেকে যাওয়া মুসলিমদের বের করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলো ভারত। এতে, নতুন করে নীপিড়নের আতঙ্কে উদ্বেগ ছড়িয়েছে মুসলিম পরিবারগুলোর মধ্যে।
সিএএ বা সংশোধিত নাগরিকত্ব নিবন্ধন আইন পাসের চার বছর পর সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় এটি কার্যকরের বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় সরকার। এর ধারবাহিকতায় মঙ্গলবার (১২ মার্চ) থেকেই শুরু হলো অনলাইনে আবেদনের প্রক্রিয়া।
আবেদন করতে পারবেন বাংলাদেশে, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে গিয়ে যারা অন্তত ৫ বছর থেকেছেন তারাই আবেদন করতে পারবেন। এর জন্য শুরুতে ১০০ রুপি এবং আবেদন মঞ্জুর হলে আরও ১০০ রুপি দিতে হবে। এই শ্রেণিভেদের বাইরে কেউ আবেদন করলে শুরুতে দিতে হবে ৫০০ রুপি। মঞ্জুর হলে দিতে হবে ৫ হাজার রুপি। এতে নিশ্চিত হুমকিতে পড়েছেন এই মানদণ্ডের বাইরে থাকা মুসলিমরা। তাই সিএএ কার্যকরের ঘোষণায় তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভারত থেকে বের করে দেওয়া আর নির্যাতন-নীপিড়নের আতঙ্ক।
২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিতর্কিত এই আইনটি পাস করে নরেন্দ্র মোদীর সরকার।
বিভি/টিটি













মন্তব্য করুন: