• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জানা গেলো ঈদের সম্ভাব্য তারিখ, ৩০ রোজার সম্ভাবনা

প্রকাশিত: ২২:৩১, ১৭ মার্চ ২০২৪

আপডেট: ২২:৪২, ১৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জানা গেলো ঈদের সম্ভাব্য তারিখ, ৩০ রোজার সম্ভাবনা

প্রতীকী ছবি

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির তরফে জানা গেছে , আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

রবিবার (১৭ মার্চ) আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসাবে এ বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়াল ক্রিসেন্টের জন্ম ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে ইসলামী বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে। সূত্র: গালফ নিউজ
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত