• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জয়ের পর রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানালেন পুতিন

প্রকাশিত: ১৬:৪৫, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জয়ের পর রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানালেন পুতিন

ছবি: বক্তৃতায় পুতিন

চারদিক থেকে নির্বাচনে জয়ের খবর আসার পর ভোটকেন্দ্রে আসা নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (১৮ মার্চ) এক বক্তৃতায় পুতিন বলেন, ‘নির্বাচনে আমার জয় রাশিয়াকে আরও শক্তিশালী ও কার্যকর হতে দেবে। প্রতিটি কণ্ঠস্বর থেকে আমরা রাশিয়ার জনগণের একটি সাধারণ ইচ্ছা তৈরি করছি।’

পুতিন তার বক্তৃতায় ইউক্রেনে রাশিয়ার প্রথম সারির যোদ্ধাদের উদ্বুদ্ধ করে বলেন, ‘তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছা, আমাদের বিবেককে দমন করার চেষ্টা করুক না কেন, ইতিহাসে কেউই সফল হতে পারেনি। তারা বর্তমানে ব্যর্থ হচ্ছে এবং ভবিষ্যতেও তারা ব্যর্থ হবে।’

উল্লেখ্য, রাশিয়ায় তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত