• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরও গাজায় ইসরায়েলের বর্বরতা

প্রকাশিত: ১০:৩৭, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরও গাজায় ইসরায়েলের বর্বরতা

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরও গাজায় বর্বর হামলা থামায়নি ইসরায়েল। ওই প্রস্তাবে ভেটো না দেওয়ায় পরম মিত্র যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একে মাত্রাতিরিক্ত বলছে ওয়াশিংটন।

সোমবার দির-আল বালাহসহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের স্থল ও বিমান বাহিনী। হামাসের সম্ভাব্য অবস্থানে হামলার কথা বলা হলেও বরাবরের মতো বাদ যায়নি নারী-শিশুসহ বেসামরিক মানুষের অবস্থানগুলো।

গোলাবর্ষণ হয়েছে আল-আমল, আল-আকসা, আল-শিফাসহ বিভিন্ন হাসপাতালসহ আশপাশেও। হামাসের কাছে জিম্মিরা মুক্ত না হওয়া পর্যন্ত হামলা না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন সফররত ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে তোলা প্রস্তাবে এই প্রথম যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের বেপরোয়া বর্বরতায় মার্কিন প্রশাসন আন্তর্জাতিক চাপে থাকায় নেতানিয়াহুর সাথে আলোচনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত আমন্ত্রণ ছিলো এটি।

সফর বাতিলে বিস্ময় প্রকাশ করেছে হোয়াইট হাউজ। একে বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ৩২ হাজার তিনশ'র বেশি ফিলিস্তিনি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত