• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

১৪৩ জনকে হত্যায় জড়িত কট্টর ইসলামপন্থিরা, হাত ছিল ইউক্রেনের: পুতিন

প্রকাশিত: ১২:১১, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
১৪৩ জনকে হত্যায় জড়িত কট্টর ইসলামপন্থিরা, হাত ছিল ইউক্রেনের: পুতিন

মস্কোয় কনসার্টে অন্তত ১৪৩ জনকে হত্যার ঘটনায় কট্টর ইসলামপন্থিদের দোষারোপ করেছেন। বলেছেন, ভীতি ছড়াতে ও সমাজে বিরোধ তৈরি করতে এতে হাত ছিল ইউক্রেনের।

নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে পুতিন বলেন, আমরা জানি রাশিয়া বিরোধী কার্যক্রমে কারা লাভবান হবে। যাদের ধরা হয়েছে তারা মূল চক্রান্তকারীদের সহযোগী মাত্র। 

ইউক্রেনের নাম উহ্য রেখে পুতিন বলেন, ২০১৪ সাল থেকে তারা রাশিয়া ও রুশ জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। গ্রেফতার হওয়া চার হামলাকারী এবং সন্দেহের বশে আটক তিনজনের সবাই তাজিকিস্তানের নাগরিক। পুতিনের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বলেছেন, নিজে ছাড়া সবাইকে সন্ত্রাসী মনে করা পুতিন দুই দশক ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। মস্কোয় হামলার আগে একই গোষ্ঠী কয়েক মাস ধরে ফ্রান্সে হামলার অপচেষ্টায় ছিলো বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য রেল স্টেশন, স্কুল, থিয়েটারসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নেমেছে অন্তত চার হাজার সেনা সদস্য। স্ট্যান্ডবাই আছে আরও তিন হাজার।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত