তাইওয়ানে ভূমিকম্পে টানেলে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত
তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত ভবন ও টানেলের ধ্বংসস্তুপ থেকে শতাধিক মানুষকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১ হাজারের বেশি মানুষকে।
বুধবার (৩ এপ্রিল) সকালে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে জাপান ও ফিলিপাইনের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা বিধ্বস্ত হয়ে চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তাইওয়ানে। রাজধানী তাইপেতে ধসে পড়ে বহুতল ভবন। দ্রুততম সময়ে উদ্ধার তৎপরতা শুরু করা গেলেও ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি ধসে পড়া টানেলে চাপা পড়া শতাধিক মানুষকে।
প্রশান্ত মহাসাগরের উপকূল ও পাহাড়ের কোল ঘেঁষা পর্যটন স্পটে ভূমি ধসে রাস্তা ও টানেলে থাকা যানবাহনসহ বহু মানুষ চাপা পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন টানেলের ভেতরে চাপা পড়াদের উদ্ধারের আগ পর্যন্ত সেখানে তরল খাবার ও অক্সিজেন পাঠানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারোকো জাতীয় উদ্যানে একটি হোটেলের ৪২ কর্মীসহ ৪৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিভি/রিসি













মন্তব্য করুন: