রাশিয়ায় প্রবল বন্যা: জরুরি অবস্থা জারি
ছবি: আলবেনিয়ান ডেইলি
বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে। অঞ্চলটিতে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওরেনবার্গ অঞ্চলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, এক হাজার ১৯ শিশুসহ চার হাজার ২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুই হাজার ৫০০টিরও বেশি বাড়ি বন্যায় কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর ডেনিস পাসলার বলেন, ব্যাপক বন্যা হয়েছে। বিশেষ করে ওরস্ক অঞ্চলে খারাপ আকার ধারণ করেছে। এই সীমান্ত শহরটিতে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ বসবাস করেন। কর্মকর্তারা জানিয়েছেন, ওরস্ক অঞ্চল থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ এলাকাটি উরাল পর্বতমালার ওরেনবুর্গ অঞ্চলে অবস্থিত।
কিন্তু ওরেনবার্গের শহরের উরাল নদীর ওপর বিপজ্জনক জলসীমা নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি পুরো অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে।
২০১৪ সালে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। অবহেলা ও নির্মাণ আইন লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া। স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্বল ব্যবস্থাপনার কারণেই বাঁধটি ভেঙে গেছে। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর













মন্তব্য করুন: