সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের ছুটি ঘোষণা
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শুরু হয়ে গেছে ঈদের আমেজ। এ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশে দেশে ঘোষণা হচ্ছে ছুটি। ঈদ উপলক্ষে ১০ থেকে ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চাকরিজীবীরাও পাচ্ছেন লম্বা ছুটি।
ঈদ উপলক্ষে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, ওমান, কুয়েত ও বাহরাইনে ছুটি ঘোষণা করা হয়েছে। ইউএই সরকারের ঘোষণা অনুযায়ী, দেশটির সরকারি চাকরিজীবীরা সোমবার (৮ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল (রবিবার) পর্যন্ত ছুটি পাচ্ছেন। আর গতকাল রবিবার ও আগের দিন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দেশটির সরকারি কর্মচারীরা ছুটি পাচ্ছেন মোট ৯ দিন। বেসরকারি চাকরিজীবীরা ২৯ রমজান থেকে শাওয়াল মাসের ৩ তারিখ পর্যন্ত ছুটি পাচ্ছেন।
সৌদি আরবে বেসরকারি চাকরিজীবীদের জন্য ৯ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা ঈদের ছুটি পাবেন ১৩ এপ্রিল পর্যন্ত—মোট পাঁচ দিন। আর দেশটির সরকারি কর্মকর্তা–কর্মচারীরা ছুটি পেয়েছেন ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। তারা পরদিন ১৬ এপ্রিল থেকে কাজে যোগ দেবেন।
ওমানে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন। কুয়েতেও একই মেয়াদে ছুটি পাচ্ছেন দেশটির চাকরিজীবীরা। বাইরাইনে ছুটির ঘোষণা দিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা। সে অনুযায়ী, দেশটিতে ঈদের দিন ও পরের দুই দিন সব সরকারি অফিস ও মন্ত্রণালয় বন্ধ থাকবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: