• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মোজাম্বিকে নৌকা ডুবিতে শিশুসহ অন্তত ৯৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:৪০, ৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মোজাম্বিকে নৌকা ডুবিতে শিশুসহ অন্তত ৯৪ জনের মৃত্যু

মোজাম্বিকের উত্তর উপকূলে নৌকা ডুবিতে শিশুসহ অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২৬ জন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, রবিবার নৌকাটি নামপুলা প্রদেশে থেকে মোজাম্বিক দ্বীপের দিকে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী তোলার কারণে সমুদ্রের উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এছাড়া যাত্রী পারাপারে নৌকাটির সরকারি কোনো অনুমোদন ছিল না। 

নামপুলা কর্তৃপক্ষের মতে, কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিহতরা অন্য কোথাও পালিয়ে যাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে কিছু মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে ওই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গত বছর থেকে মোজাম্বিক ও আফ্রিকার দক্ষিণের দেশগুলোতে কলেরার প্রাদুর্ভাব বেড়েই চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত