• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পিটার হাসের গা ঢাকা দেওয়ার অভিযোগ হেসে উড়িয়ে দিলেন ম্যাথিউ মিলার

প্রকাশিত: ১৭:০৭, ৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
পিটার হাসের গা ঢাকা দেওয়ার অভিযোগ হেসে উড়িয়ে দিলেন ম্যাথিউ মিলার

বাংলাদেশের নির্বাচনের সময় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সোমবার (৮ এপ্রিল) ওয়াশিংটনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মিলার বলেন, তিনি নয়াদিল্লিতে সব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে নজর রাখতে পারেননি। পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন, এমন প্রশ্নে মিলার হাসতে হাসতে বলেন, তথ্যটি সঠিক না। 

গেল ২৮শে মার্চ দিল্লির থিংক ট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেছিলেন ঢাকাস্থ ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। 

পিনাক রঞ্জন বলেছিলেন, ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেওয়ায় পিটার হাস বাংলাদেশের নির্বাচনের সময় লোকচক্ষুর আড়ালে চলে যান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত