• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজার সহিংসতা নিয়ে ঈদে যে ভাষণ দিলেন সৌদি বাদশা

প্রকাশিত: ১৬:৪২, ১০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
গাজার সহিংসতা নিয়ে ঈদে যে ভাষণ দিলেন সৌদি বাদশা

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজা উপত্যকায় সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ।

মঙ্গলবার (৯ এপ্রিল) তিনি এ আহ্বান জানান। 

সৌদি আরবের মিডিয়া মন্ত্রী সালমান আল-দোসারি বাদশাহর পক্ষে ভাষণ দেন। গাজা উপত্যকার দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য নিরাপদ করিডোর খুলতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে ন্যায্য দাবি দশকের পর দশক ধরে ফিলিস্তিনিরা জানিয়ে আসছেন, তা মেনে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানিয়েছেন সৌদির বাদশা।

সব উমরাহ যাত্রী এবং কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ সালমান। সেই সঙ্গে সৌদি ও বিশ্বের সব মুসলিম যেন আনন্দ ও শান্তির সঙ্গে ঈদুল ফিতর পালন করতে পারে, আল্লাহর কাছে সেই প্রার্থনাও জানিয়েছেন তিনি।

বাদশাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং প্রার্থনা করেন যেন আল্লাহ দেশের নিরাপত্তা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করেন।

সূত্র: আরব নিউজ

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত