• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর

প্রকাশিত: ১৭:৫০, ১০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর

ছবি: গাজায় বিবর্ণ ঈদ

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া-মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন করছেন।

সকালে সৌদি আরবের রিয়াদে কয়েক হাজার মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা পরিবার আত্মীয়স্বজনের সাথে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কায়। সৌদিআরবসহ বিশ্ব মুসলিম উম্মাহ্কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সৌদিতে ৩০ রোজা হলেও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবার রোজা হয়েছে ২৯টি।

৩০ রোজা পূর্ণ হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, ইরাকসহ বিভিন্ন দেশে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত