চীনকে মোকাবিলায় সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান
চীনকে মোকাবেলায় সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান। এছাড়া দুই দেশ ইউক্রেনকে সাহায্য করা, প্রযুক্তির উন্নয়ন, মহাকাশ নিয়ে একযোগে কাজ করাসহ বেশকিছু বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন।
বুধবার (১০ এপ্রিল) জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানান বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জাপানের প্রতিরক্ষাখাতে খরচ বাড়ানোর বিষয়টিকে স্বাগত জানান। ইন্দো-প্যাসিফিক ও গোটা বিশ্বে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের জোট শক্তিশালী হচ্ছে এবং এই সম্পর্ক কখনো ভাঙবে না বলে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন।
জাপানের প্রধানমন্ত্রী কিশিদার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-জাপানের সহযোগিতা বাড়ানো। তিনি উদ্বেগ জানিয়ে বলেন, উত্তরপূর্ব এশিয়ায় চীন তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েই যাচ্ছে। দুই নেতার আলোচনার পর ৭০টি ক্ষেত্রে দুই দেশের চুক্তি হয়। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুই দেশের মধ্যে শক্তিশালী সামরিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত।
বিভি/টিটি













মন্তব্য করুন: