• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ দখলে নিলো ইরান

প্রকাশিত: ১৯:৩৩, ১৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ দখলে নিলো ইরান

ছবি: দ্য গার্ডিয়ান

হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ দখলে নিয়েছে ইরান। এটি পর্তুগিজ জাহাজ ‘এমসিএস এরিস’। জাহাজ ট্র্যাকিং সাইট মেরিন ট্রাফিক জানিয়েছে, জাহাজটি বর্তমানে পারস্য উপসাগর দিয়ে যাত্রা করছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএর খবরে বলা হয়েছে, শনিবার (১৩ এপ্রিল) হরমুজ প্রণালির কাছ থেকে ওই জাহাজ জব্দ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরএনএ বলছে, ওই জাহাজের নাম ‘এমসিএস এরিস’। ইসরায়েলের সঙ্গে সেটির সংশ্লিষ্টতা রয়েছে। বিমান দিয়ে অভিযান চালিয়ে আইআরজিসি সদস্যরা সেটি জব্দ করে। জাহাজটি এখন ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকেই ইরানের সঙ্গে ইসরাইলের উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা হয়। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে তেহরান। এবং এর প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে তারা।

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত, ফ্রান্স, পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছে। শুক্রবার জার্মানিও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত