• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আরও এক ভারতীয়কে গ্রেফতার করলো কানাডা

প্রকাশিত: ১৮:১৭, ১২ মে ২০২৪

ফন্ট সাইজ
আরও এক ভারতীয়কে গ্রেফতার করলো কানাডা

ছবি: গ্রেফতার অমরদীপ সিং (ইনসেট স্কেচ)

ভারতের সাথে চরম কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে আরও এক ভারতীয়কে হত্যা মামলায় গ্রেফতার করেছে কানাডা। তার বিরুদ্ধে শিখ নেতা হরদ্বীপ সিং নিজ্জরকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

শনিবার (১১ মে) কানাডার ইনটিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার হওয়া ভারতীয় ২২ বছর বয়সী অমরদীপ সিং। কানাডার তিনটি এলাকায় তার বাসস্থানের খোঁজ পাওয়া গেছে ৷ ঘুরে ঘুরে ব্রাম্পটন, সারে এবং অ্যাবটস্ফর্ডে বসবাস করেছেন অমরদীপ। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে ৷ গত ১১ মে গ্রেফতার হওয়া অমরদীপ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে পিল রিজিওনাল পুলিশের হেফাজতে ছিলেন।

খালিস্তানপন্থী আন্দোলনের নেতা নিজ্জরকে গত বছরের ১৮ জুন কানাডার সারেতে হত্যা করা হয়। এতে ভারতের গোয়েন্দা সংস্থা-'র' জড়িত থাকার অভিযোগ উঠলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতির দিকে মোড় নেয়। এর ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে  তিন ভারতীয়কে নিজ্জার হত্যা মামলায় গ্রেফতার করে বিচার শুরু করেছে কানাডা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় খালিস্তানপন্থী শিখদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে ট্রুডোর দল। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত