বাংলাদেশসহ ৯ দেশে আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা জানা গেল
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত- এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে। সেখানে বলা হয়- ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা আবেদন বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশগুলোর নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদনও করতে পারবেন না।
ওই খবরে বলা হয়েছিল, আমিরাতের অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।
তবে এ বিষয়ে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, এ ধরনের কোনো সংবাদ আমরা আমিরাত সরকার থেকে পায়নি। এটি গুজব বলেও জানান তিনি। তবে শনি রবিবার ২দিন সরকারি ছুটি হওয়ায় তিনি এ বিষয়ে আমিরাত কর্তৃপক্ষের সাথে এখানো কথা বলতে পারেননি বলে জানান।
বাংলাদেশি টাইপিং সেন্টার গুলোর সাথে কথা বললে তারা জানান (স্নাতক ডিগ্রী ডিগ্রিধারী) সার্টিফিকেট দিয়ে এখনো বাংলাদেশের ভিসা ইস্যু হচ্ছে এবং আজকেও হয়েছে। ইউএই ভিসা অনলাইন নামক যে ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে সেটি সরকারি কোনো ওয়েবসাইট নয় বলে জানান তারা। তারা বলে সেটা সাধারণ ভিসা ব্যবসায়ীর একটা ওয়েবসাইট। সেটা দেখে দেশের মিডিয়ার এ ধরনের সংবাদ কোনোভাবেই প্রবাসীদের কাম্য নয় বলে জানান তারা।
এদিকে, কেন এই ভিসা নিষেধাজ্ঞা, সে বিষয়ে আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি। তবে, এর সম্ভাব্য কারণগুলো হলো হতে পারে- সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।
উল্লেখ্য, যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: