• NEWS PORTAL

  • সোমবার, ০৯ মার্চ ২০২৬

হঠাৎ ট্রাম্পকে টেলিফোনে সতর্ক করে যা বললেন কাতারের আমির

প্রকাশিত: ১৫:৫৩, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হঠাৎ ট্রাম্পকে টেলিফোনে সতর্ক করে যা বললেন কাতারের আমির

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

শনিবার (৭ মার্চ) রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

কাতারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কাতার ও উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ তথ্য প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম।

আলোচনার সময় কাতারের আমির চলমান সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এর প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হতে পারে।

ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি উত্তেজনা প্রশমিত করা এবং নতুন সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত