• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদির হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান? হুথিদের হুঁশিয়ারির মধ্যেই বিস্ফোরক ঘোষণা!

প্রকাশিত: ১৭:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সৌদির হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান? হুথিদের হুঁশিয়ারির মধ্যেই বিস্ফোরক ঘোষণা!

সৌদি আরবে হামলার প্রেক্ষাপটে দেশটির প্রতিরক্ষায় যে কোনো পর্যায়ে সক্রিয় হতে প্রস্তুত পাকিস্তান। এর অর্থ প্রয়োজন বোধে সামরিক পর্যায়ে যেতেও প্রস্তুত তারা। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি বলেন, সৌদি আরবের পাশে শুধু কূটনৈতিকভাবে নয়, প্রয়োজন হলে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। সৌদি নেতৃত্বের প্রয়োজন অনুযায়ী এই সহায়তা বাড়ানো হতে পারে।

সম্প্রতি সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনি হুথিদের হামলা বাড়ার মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে এমন বিস্ফোরক ঘোষণা এলো। আহমেদ শরীফ জানান, সৌদি আরবের বিশেষ কিছু অঞ্চলের প্রতিরক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি সেনা দীর্ঘদিন ধরেই দেশটিতে মোতায়েন রয়েছে। তাদের একটি অংশ মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় কাজ করছে।

তবে সাম্প্রতিক হুথি হামলার প্রেক্ষাপটে সৌদি আরব নতুন করে আরও সেনা চেয়েছে কি না কিংবা হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে পাকিস্তানের অংশগ্রহণের অনুরোধ করেছে কি না, এ ব্যাপারে কিছু জানাননি আহমেদ শরীফ। 

২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। এতে বলা হয়, এক দেশের ওপর হামলা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এর আওতায় ইরান ও তার মিত্রদের হামলার মুখে চলতি বছরের এপ্রিলে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পাকিস্তানি যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজও মোতায়েন করা হয়েছিল।

এরপর গত মাসে তুরস্কের সঙ্গেও সৌদি আরব ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, মক্কা প্যাক্ট নামের ওই চুক্তিটি ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার মতো কাজ করবে।

বিভি/এইচজে

মন্তব্য করুন: