• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইরান-রাশিয়াকে কাবু করতে নতুন নিষেধাজ্ঞা আইনে ট্রাম্পের স্বাক্ষর

প্রকাশিত: ১৮:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইরান-রাশিয়াকে কাবু করতে নতুন নিষেধাজ্ঞা আইনে ট্রাম্পের স্বাক্ষর

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শুল্কসহ বিভিন্ন বিধিনিষেধ সম্প্রসারণের লক্ষ্যে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার ‘এইচআর ৫৩৩৪’ বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই আইনের মাধ্যমে রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ অনুমোদন ও সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বর্তমান নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন আইনের ফলে সেগুলো আরও পাঁচ বছর, অর্থাৎ ২০৩১ সাল পর্যন্ত বহাল থাকবে।

ওয়াশিংটনের নতুন ও কঠোর নিষেধাজ্ঞাগুলোকে তেহরান দীর্ঘদিন ধরে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে আসছে।

আইনটির নামকরণ করা হয়েছে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে ও. গ্রাহামের নামে। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জোরালো সমর্থক ছিলেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকেও তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

নতুন আইনটির মাধ্যমে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ আরও দীর্ঘমেয়াদি করার আইনি ভিত্তি তৈরি হলো।

বিভি/এজেড

মন্তব্য করুন: