• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৭ শতাধিক তাঁবু টানিয়ে ক্লাস করছেন গাজার ৫ লক্ষাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ২২:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৭ শতাধিক তাঁবু টানিয়ে ক্লাস করছেন গাজার ৫ লক্ষাধিক শিক্ষার্থী

যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে আবারও শিক্ষা কার্যক্রম চালু করতে গিয়ে শনিবার গাজা সিটির বিভিন্ন তাঁবুর শ্রেণিকক্ষে ভিড় করেছে ফিলিস্তিনি শিক্ষার্থীরা। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও শিক্ষকেরা শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে জানিয়েছে আনাদোলু।

ফিলিস্তিনের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকাজুড়ে প্রায় ৭০০টি তাঁবু স্থাপন করা হয়েছে। এসব তাঁবুতে ৫ লাখের বেশি শিক্ষার্থীকে পাঠদান করা হবে। যুদ্ধের কারণে তাদের নিয়মিত স্কুলগুলো ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। অনেক স্কুল আবার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অব্যাহত অবরোধ ও সামরিক হামলার কারণে গাজাজুড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও মৌলিক সেবায় প্রবেশাধিকার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৮৬ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৭৮৪ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

বিভি/এজেড

মন্তব্য করুন: