• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ক্যারিবীয় সাগরে মাদকপাচার সন্দেহে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

প্রকাশিত: ১২:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ক্যারিবীয় সাগরে মাদকপাচার সন্দেহে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

ছবি: রয়টার্স

ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবারের (১৯ সেপ্টেম্বর) ওই হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে নৌযানটির মাদক পাচারে সক্রিয়ভাবে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাউদার্ন কমান্ড বলেছে, ‘নারকো-টেররিস্ট’ হিসেবে বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে। গত বছর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, শনিবারের হামলার ১০ দিন আগে ক্যারিবীয় অঞ্চলে একই ধরনের আরেকটি হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত হন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাবে, অভিযান শুরুর পর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে চালানো হামলায় ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে এসব হামলা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। অধিকারকর্মীরা হামলাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু নৌযানটির মাদক পাচারে জড়িত থাকার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বিস্তারিত প্রমাণ প্রকাশ করেনি।

সূত্র: রয়টার্স

বিভি/পিএইচ

মন্তব্য করুন: