• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সৌদির এক অঞ্চলে রেড এলার্ট জারি 

প্রকাশিত: ২১:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সৌদির এক অঞ্চলে রেড এলার্ট জারি 

সৌদি আরবের আল-বাহা অঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত আল-ক্বারা, আল-মন্দাক, বালজুরাশি ও বনি হাসান এলাকায় এ সতর্কতা কার্যকর থাকবে। এ সময় এসব এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও প্রবল বাতাস হতে পারে। একই সঙ্গে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসতে পারে বলেও সতর্ক করেছে এনসিএম।

এদিকে জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন এলাকায়ও মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র। এসব এলাকার কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাস হতে পারে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে বন্যাপ্রবণ এলাকা, উপত্যকা ও পানি প্রবাহের স্থান এড়িয়ে চলার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সতর্কতা ও নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: