যুক্তরাষ্ট্র-ইসরাইলের আধিপত্য ভেঙে দিয়েছে ইরান: আইআরজিসি
অপরাধমূলক কার্যক্রম বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অবশ্যই উপসাগরীয় অঞ্চল ছেড়ে পালাতে হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি এ হুঁশিয়ারি দিয়ে বলে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের সমর্থকদের আধিপত্য ভেঙে দিয়েছে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনেছে।
উল্টো ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে উঠেপড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। পরমাণু কর্মসূচি বন্ধের পাশাপাশি ইরানের জন্য এখনও আলোচনার দরজা খোলা আছে বলে জানিয়েছেন, জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ। ইরানের ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ হিসেবে বুধবার থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যেসব ইরানের বিদেশে ফ্লাইট পরিচালনায় সহযোগিতা করবে, তাদেরকে ডলার ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন তিনি। হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এমনটি জানান।
বিভি/এসজি













মন্তব্য করুন: