• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২, নিখোঁজ ৪   

প্রকাশিত: ০৯:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২, নিখোঁজ ৪   

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে দুজনের মৃত্যু হয়েছে। আরও চারজন নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২০ লাখ বাসিন্দাকে।  

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের পূর্বাঞ্চল, চিবা প্রিফেকচারের বোসো উপদ্বীপের কাছে আঘাত হানে টাইফুন দুজুয়ান। ঐসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১৯৪ কিলোমিটার। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে কিছুটা দুর্বল হয়ে ঝড়টি উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জের সমুদ্রের দিকে সরে যায়। 

প্রবল বাতাসে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এ ছাড়া বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ আছে রেল চলাচল। ইজু দ্বীপপুঞ্জের ওশিমা দ্বীপে ২৪ ঘণ্টায় প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন সেখানে সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা জারি করেছে। টাইফুনে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফর অব্যাহত রেখেছেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: