বাংলাদেশে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো কাতার
আগামী নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতি গ্যাস (এলএনজি) পাঠাতে পারবে না কাতার। হরমুজ প্রণালি বন্ধ থাকায় দেশটির রাষ্ট্রয়াত্ত্ব কোম্পানি কাতারএনার্জি অক্টোবর পর্যন্ত ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছিলো। কিন্তু এখন এটি নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
কোনও কোম্পানি যখন তার ব্যবসায়িক চুক্তি পূর্ণ করতে ব্যর্থ হয় তখন ফোর্স মেজর ঘোষণা করে। এর মাধ্যমে দায়বদ্ধতা থেকে মুক্তি পায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালির এডিসন ও দক্ষিণ এশিয়ার বাংলাদেশ-পাকিস্তানসহ কয়েকটি দেশের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে কাতারএনার্জি।
গত এপ্রিলে কাতার প্রথম ফোর্স মেজর নোটিশ দেয়। এখন এটি নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দুটি বাণিজ্যিক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হলো কাতার। রয়টার্স জানিয়েছে, আগস্টের শেষ পর্যন্ত হিসেব করে দেখা গেছে কাতারের গ্যাস রফতানি ৯৬ শতাংশ কমে গেছে। দেশটি আগস্টের শেষ পর্যন্ত মাত্র ১৮ কার্গো গ্যাস রফতানি করেছে। যেখানে গত বছর একই সময়ে এই সংখ্যাটি ছিল ৫০৯ কার্গো। যেহেতু কিছুদিন পরই শীত মৌসুম শুরু হচ্ছে, তাই ইউরোপে গ্যাসের চাহিদা বেড়ে যাবে। এ কারণে তাদের এখন অন্য জায়গা থেকে গ্যাসের খোঁজ করতে হবে।
যেহেতু ইউরোপে চাহিদা বাড়বে তাই এটি এশিয়ার ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করবে। ফলে গ্যাসের দামও বাড়তির দিকে থাকবে।
সূত্র: রয়টার্স
বিভি/এসজি













মন্তব্য করুন: