• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দিল্লি-মুম্বাইয়ে জোড়া প্রতিবাদ কর্মসূচি ককরোচ পার্টির

প্রকাশিত: ২০:০৭, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১০, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দিল্লি-মুম্বাইয়ে জোড়া প্রতিবাদ কর্মসূচি ককরোচ পার্টির

ছবি: ইটিভি ভারত

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি-সিজেপির প্রতিবাদ কর্মসূচির জেরে ব্যাপক ধরপাকড়ে থমথমে দিল্লি আর মুম্বাই। আটকের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়েছে। এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে আম আদমি পার্টিসহ একাধিক রাজনৈতিক দল আর ছাত্র সংগঠন।

জেন-জি প্রজন্মের প্রতিনিধিত্ব করা সিজেপি মূলত শুক্রবার (২ অক্টোবর) গান্ধী জয়ন্তীতে দিল্লি আর মুম্বাইয়ে জোড়া প্রতিবাদ কর্মসূচির ডাক দিলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশসন। ১৬৩ ধারা জারি করে যন্তর মন্তর চত্বরসহ নয়াদিল্লি জুড়ে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যন্তর-মন্তর ঘিরে ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক পুলিশ ও এলিট ফোর্স মোতায়েন করা হয়েছে। তৈরি আছে কাঁদানে গ্যাস ছোঁড়ার বিশেষ গাড়ি আর জলকামান। নিরাপত্তার বিষয়টি আমলে নিয়ে বন্ধ রাখা হয়েছে ওই ময়দানের কাছাকাছি ১১টি মেট্রো স্টেশন। ওই এলাকায় বিঘ্নিত হচ্ছে মোবাইল আর ইন্টারনেট সেবা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মুম্বাইয়ের শিবাজি পার্ক ঘিরে। বেআইনি, স্বেচ্ছাচারী কর্মকাণ্ড আর ভোট চুরির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি আদায়ে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে সিজেপিসহ একাধিক রাজনৈতিক দল। 

এর ধারবাহিকতায় দিল্লির ঐতিহাসিক যন্তর-মন্তর ময়দানে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। সিজেপির কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে শামিল হয়েছে বিভিন্ন ছাত্র-যুব-নাগরিক সংগঠন। সূত্র: হিন্দুস্তান টাইমস্ 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত