• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জরুরি বৈঠকে সৌদি আরবে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

প্রকাশিত: ০১:৩০, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জরুরি বৈঠকে সৌদি আরবে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটিতে দ্রুত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। তিন দেশের জরুরি বৈঠক শেষে সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অনুমোদিত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুযায়ী এই সামরিক মোতায়েনের কার্যক্রম পরিচালিত হবে। এর লক্ষ্য হলো তিন দেশের সামরিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় যৌথ সক্ষমতা বৃদ্ধি করা।

যৌথ বিবৃতিতে তিন দেশ বলেছে, একটি দেশের নিরাপত্তা অন্য দুই দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই প্রতিটি দেশের নিরাপত্তাকে সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হবে।

মক্কা চুক্তির আওতায় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হলে তিন দেশের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এতে আরও বলা হয়, নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবিলায় তিন দেশ সম্মিলিতভাবে নিজেদের সক্ষমতা জোরদার করবে।

সূত্র: খালিজ টাইমস

বিভি/টিটি

মন্তব্য করুন: