• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিজেপির বিক্ষোভ: দিল্লিতে ২০ হাজার পুলিশ, ট্রেন-মেট্রো চলাচলে কড়া বিধিনিষেধ

প্রকাশিত: ১০:১৭, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:১৭, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সিজেপির বিক্ষোভ: দিল্লিতে ২০ হাজার পুলিশ, ট্রেন-মেট্রো চলাচলে কড়া বিধিনিষেধ

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোট চুরির প্রতিবাদে নয়াদিল্লির যন্তর-মন্তরে সমবেত হচ্ছে ককরোচ জনতা পার্টির নেতাকর্মীসহ দলটির লাখো সমর্থক। সিজেপি নেতা অভিজিত দিপকের আহ্বানে বিক্ষোভে অংশ নিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।  

সিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি ‘টু পয়েন্ট জিরো’ ঘিরে ভারতের কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য থেকে শুক্রবার (৯ অক্টোবর) রাতেই বিক্ষুব্ধ সমর্থকরা যন্তর মন্তরে সমাবেত হতে শুরু করে। তবে মোদির বিজেপি সরকারের নানা বিধিনিষেধ আর কড়াকড়িতে বাধার শিকার হয় সমর্থকরা। এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা। কর্মসূচি বানচালে ট্রেন, মেট্রোসহ দিল্লিতে বিভিন্ন পরিবহন চলাচলে কড়া বিধিনিষেধের পাশাপাশি স্থাপন করা হয়েছে ৩০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। দুইদিনে আটক করা হয়েছে ১০ হাজারের বেশি সিজেপি সমর্থক। তেলাপোকা পার্টিকে থামাতে মোতায়েন করা হয়েছে ২০ হাজার পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে আধা সামরিক বাহিনীর ২৩ হাজার সমর্থক। 

নরেন্দ্র মোদি সরকারের এমন কঠোর অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানসিক বিকারগ্রস্ত আচরণ করছে বলে অভিযোগ সিজেপি নেতা অভিজিত দিপকের। জেল বা গুলির ভয় দেখিয়ে এ কর্মসূচি বানচাল করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন সিজেপি নেতা। 

বিভি/এসজি

মন্তব্য করুন: