• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এবার দিল্লিতে আটক আলোচিত সেই নেহা বোরা

প্রকাশিত: ১৭:৪২, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এবার দিল্লিতে আটক আলোচিত সেই নেহা বোরা

ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির সফদরজং বিমানবন্দর ফ্লাইওভারের কাছ থেকে আটক করা হয়েছে।

এর আগে, ফ্লাইওভারের কাছাকাছি দিল্লি হাট এলাকায় বিক্ষোভকারীদের জড়ো হওয়ার আহ্বান জানান নেহা বোরা। তিনি বলেন, দিল্লি হাটই হয়ে উঠুক আমাদের যন্তর মন্তর! জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, নেহা বোরা ও অন্য আটক ব্যক্তিদের বহনকারী একটি বাস ফ্লাইওভারের কাছে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েছে।

প্রসঙ্গত, ভারতের শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনে পরিচিত মুখগুলোর একজন নেহা বোরা।

বিভি/টিটি

মন্তব্য করুন: