• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

একের পর এক আন্দোলনকারী আটক: সোনম ওয়াংচুকের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৮:০৮, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
একের পর এক আন্দোলনকারী আটক: সোনম ওয়াংচুকের হুঁশিয়ারি

বিক্ষোভকে কেন্দ্র করে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন কিংবা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন ভারতের লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

ম্যাগসাইসাই পুরস্কারজয়ী এই আন্দোলনকর্মী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ কথা জানান।

বার্তায় সোনম ওয়াংচুক বলেন, আগের দিন বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বার্তা প্রকাশের সময় তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি ‘অঘোষিত জরুরি অবস্থার’ মধ্যে পড়বে।

আন্দোলন পরিচালনায় একাধিক নেতার ভূমিকা দেখে তিনি আশাবাদী হয়েছিলেন বলেও জানান ওয়াংচুক। তবে পরে জানতে পারেন, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের দ্রুত মুক্তির প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আগামীকালের মধ্যে সবাইকে মুক্তি দেওয়া না হলে তাঁকে অনশন অথবা পদযাত্রার মতো কর্মসূচি পালনের বিষয়টি বিবেচনা করতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: