• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এবার প্রেমের খোঁজে ফিনল্যান্ডে বিনামূল্যে ভ্রমণ!

প্রকাশিত: ২২:২৬, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার প্রেমের খোঁজে ফিনল্যান্ডে বিনামূল্যে ভ্রমণ!

প্রতীকী ছবি

প্রেমের খোঁজে এবার ডেটিং অ্যাপের বদলে সরাসরি ফিনল্যান্ডে যাওয়ার সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিতকে চার দিনের ভ্রমণে আমন্ত্রণ জানাচ্ছে ‘ভিজিট ফিনল্যান্ড’। ভ্রমণের সব খরচ বহন করবে আয়োজকরা। দেশটির খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় অবিবাহিতদের সঙ্গে ডিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন নির্বাচিত ব্যক্তিরা।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ আয়োজন হবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। দুটি গ্রুপে ভাগ হয়ে আটজন করে অংশগ্রহণকারী যাবেন রাজধানী হেলসিংকি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরেতে। প্রতিটি গ্রুপের সঙ্গে ডিনারে যোগ দেবেন স্থানীয় দুইজন অবিবাহিত ফিনিশ নাগরিক। তবে কোন গ্রুপের গন্তব্য কোথায়, তা অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর জানানো হবে।

চার দিনের সফরে থাকবে খাবার ও সংস্কৃতিভিত্তিক নানা আয়োজন। বিশেষ ডিনারে পরিবেশন করা হবে ফিনল্যান্ডের আঞ্চলিক খাবার নিয়ে তৈরি বিশেষ টেস্টিং মেনু। এতে থাকবে বুনো মাছ, বেরি, মাশরুমসহ স্থানীয় উপাদানে তৈরি নানা পদ।

আবেদনের জন্য আগ্রহীদের ইংরেজিতে একটি ভিডিও তৈরি করতে হবে। সেখানে উত্তর দিতে হবে—ডিনার ডেটে কী খাবার পরিবেশন করবেন এবং কেন? ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে নির্দিষ্ট হ্যাশট্যাগ ও আয়োজকের অ্যাকাউন্ট ট্যাগ করে পোস্ট করতে হবে। এরপর ভিজিট ফিনল্যান্ডের ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে ভিডিওর লিংক জমা দিতে হবে।

১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিতরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ১ ডিসেম্বর। সূত্র: ভিজিট ফিনল্যান্ড

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত