• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

এল নিনোর প্রভাব, বলিভিয়ায় জরুরি অবস্থা জারি!

প্রকাশিত: ১৭:২৮, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এল নিনোর প্রভাব, বলিভিয়ায় জরুরি অবস্থা জারি!

ছবি: আল জাজিরা

এল নিনোর প্রভাবে তীব্র খরা ও আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় বলিভিয়াজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার এবং প্রয়োজনীয় সম্পদ দ্রুত সরবরাহের লক্ষ্যে শনিবার এ ঘোষণা দেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, জরুরি অবস্থার আওতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলোর কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। খরা ও বন্যার কারণে দেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে উল্লেখ করে তিনি পরিস্থিতি মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

সরকারের চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার ৯টি প্রদেশের মধ্যে ছয়টিতে তীব্র খরা দেখা দিয়েছে। এতে প্রায় ৭৮ হাজার পরিবার সংকটে পড়েছে। মারা গেছে ৭৫ হাজারের বেশি গবাদিপশু।

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের উপরিভাগের পানির তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রাকৃতিক ঘটনা। এর প্রভাবে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে, দেখা দিতে পারে খরা, বন্যা ও তাপপ্রবাহ।

চলতি সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছে, বর্তমান এল নিনো নজিরবিহীন রূপ নিতে পারে। এতে লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে।

বলিভিয়ার প্রতিবেশী পেরুতে তীব্র তাপপ্রবাহ ও দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চিলির রাজধানী সান্তিয়াগোতে অক্টোবরে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত