• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ; হতাহত শতাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫২, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ; হতাহত শতাধিক শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। সব মিলিয়ে হতাহত ১০৪ জন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রদেশটির আন্দার সার এলাকায় এ বিস্ফোরণ ঘটে। সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভি সামিউল হক জানান, ওই বাড়ির বাসিন্দারা খনিতে কাজ করেন। তারা বাড়িটিতে ডিনামাইট মজুত করে রেখেছিলেন। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে বলেন, হতাহতের সংখ্যা প্রাথমিক। আরও তথ্য পাওয়ার পর এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

আফগান সরকারের সূত্রের বরাতে সংবাদমাধ্যম পাঝোক আফগান নিউজ জানায়, বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত ও ৯৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা কুনার প্রদেশে চিকিৎসাধীন।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত