সহকর্মীর বিপদ ভেবে কাজ সামলালেন, পরে দেখা গেলো ভ্রমণে!
ছবি: এআই
এক সহকর্মীর পারিবারিক বিপদের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়েছিলেন তরুণী। সহকর্মী কাজে আসতে পারবেন না, তাই তার শিফটের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন বান্ধবী। এমনকি বাড়তি কাজ সামলাতে গিয়ে বাদ পড়ে কলেজের ক্লাসও। কিন্তু সহকর্মীকে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি করার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখে হতবাক তিনি। পারিবারিক জরুরি অবস্থার কথা বলে ছুটি নেওয়া সহকর্মী আসলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। বিশ্বাস ভাঙার এমন অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ ও দ্বিধার কথা জানিয়েছেন পরিচয় গোপন রাখা ওই তরুণী।
২০ বছর বয়সী ওই তরুণী পড়াশোনার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করেন। পড়াশোনার খরচ চালানো এবং পরিবারের ওপর আর্থিক নির্ভরতা কমাতেই তার এই কাজ। কর্মস্থলে ওই সহকর্মীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সরলতার সুযোগে তরুণী একদিন জানান, পরিবারে জরুরি পরিস্থিতি বা ঝামেলা তৈরি হয়েছে। তাই তিনি অফিসে আসতে পারবেন না। কিন্তু ছুটিও মিলছে না। বসকে জানালে তিনি শর্ত দেন, তার বিকল্প রাখতে পারলেই মিলবে ছুটি। শেষে সহকর্মীর অনুরোধে তাঁর শিফটের দায়িত্ব নিতে রাজি হন তরুণী। কিন্তু কাজের চাপ সামলাতে গিয়ে সেদিন কলেজের ক্লাসেও যেতে পারেননি তিনি।
পরে সোশ্যাল মিডিয়ায় সহকর্মীর একটি ছবি দেখে পুরো বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় তার। ছবিতে ওই সহকর্মীকে বন্ধুদের সঙ্গে ভ্রমণে দেখা যায়। অর্থাৎ, পারিবারিক জরুরি অবস্থার কথা বলে ছুটি নেওয়া হলেও বাস্তবে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বলে দাবি তরুণীর।
এ ঘটনায় হতাশ ওই শিক্ষার্থী। সহকর্মীকে বিশ্বাস করে নিজের পড়াশোনার ক্ষতি করলেও এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবেননি তিনি। এখন সহকর্মীর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবেন, নাকি বিষয়টি নিয়ে সরাসরি কথা বলবেন—তা নিয়েই দ্বিধায় রয়েছেন।
নিজের ও বান্ধবী সহকর্মীর পরিচয় গোপন রেখে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা গত ২৩ নভেম্বর সোশ্যাল মিডিয়া রেডিটে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের ওই তরুণী। সেখানে তিনি জানতে চেয়েছেন, এমন পরিস্থিতিতে তার কী করা উচিত। তরুণীর দাবি, তাদের কর্মস্থলে মাত্র পাঁচজন কর্মী রয়েছেন। ফলে কেউ ছুটি নিলে অন্যদের ওপর বাড়তি কাজের চাপ পড়ে। আর এই বাস্তবতা থেকেই সহকর্মীর অনুরোধ ফিরিয়ে দিতে পারেননি তিনি।
পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। তবে ঘটনাটি ঘিরে সমাজমাধ্যমে উঠে এসেছে কর্মক্ষেত্রে বিশ্বাস, দায়িত্ব ভাগাভাগি এবং ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই ভারসাম্য নিয়েই নানা মত দিচ্ছেন নেটিজেনরা।
বিভি/এমএ/পিএইচ













মন্তব্য করুন: