• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রবাসীদের পরিবার ও অর্থ-সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

প্রকাশিত: ২০:৪০, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
প্রবাসীদের পরিবার ও অর্থ-সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও প্রবাসীদের পরিবার ও অর্থ-সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বর্তমান ও সাবেক একাধিক মন্ত্রীর। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান বলেন, অনেক প্রবাসীর জায়গা-জমি দখলের অভিযোগ পাওয়া যায়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান- প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষায়িত সেল গঠনের কাজ চলছে। 

প্রবাসীদের অবদান ও তাদের সমস্যা এবং সরকারের কার্যক্রমের নিয়ে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি-এনআরবি'র উদ্যোগে ব্রান্ডিং বাংলাদেশ শীর্ষক কনফারেন্স হয়েছে রাজধানীর একটি হোটেলে। এতে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান নিয়ে কথা বলেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বক্তব্যে উঠে আসে স্বদেশে প্রবাসীদের ভোগান্তির কথাও। 

যেই প্রবাসীদের অবদান ও সমস্যা নিয়ে এতো আলোচনায়, তা দেখভালের দায়িত্বরত প্রতিমন্ত্রী জানালেন, দীর্ঘ দিনের সমস্যা সমাধানে নেয়া হচ্ছে নতুন নতুন পদক্ষপ। 

প্রবাসীদের সমস্যা সামাধানে কিছু সুপারিশ তুলে ধরেন এনআরবি'র চেয়ারপার্সন এম এস শেকিল চৌধুরী। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত