কোয়াব নেতাদের ধর্মঘটে না যাওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নেতাদের ধর্মঘটে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দাবি পূরণে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (১০ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকের পর একথা বলেন প্রতিমন্ত্রী। সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা ধর্মঘট ডেকেছে কেবল অপারেটরা।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইউএনওর দপ্তরে তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের কারাগারে যাওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত সত্য বের না হওয়া পর্যন্ত সাংবাদিক জেলে থাকবে কী না-এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আদালত যখন তাকে জেলে দিয়েছে, তখন মন্ত্রণালয়ের কিছু করার নেই। আইনের প্রয়োগ মানেই ক্ষমতার অপব্যবহার নয়। তাই তদন্ত হওয়া পর্যন্ত সময় চাইলেন তিনি।
বিভি/রিসি













মন্তব্য করুন: