• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

উত্তরার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৮:৫৬, ১২ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
উত্তরার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে এর আগেই বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ডিউটি অফিসার রাকিব হাসান জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে ১০টি ইউনিট। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাঁচাবাজারে লাগা আগুন ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বড় আকার ধারণ করে। এতে বেশ কিছু দোকান পড়ু যায়। এক দোকানিকে আহাজারি করতে দেখা যায়। আরেক ফার্নিচার দোকানি দাবি করেছেন, তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তারা কোনো কিছু রক্ষা করতে পারেননি।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত