রবিবার টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রবিবার (১৭ মার্চ) টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের শোভা বর্ধন করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ মহড়া ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ। নাচ, গান ও আবৃতির প্রস্তুতি নিয়েছে শিশুরা। উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণ এবং সমাবেশের মঞ্চ তৈরি এবং বই মেলার সকল প্রস্তুতি শেষ হয়েছে। ব্যানার, ফেস্টুন ও তোরণে পুরো জেলায় সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপক্ষায় গোপালগঞ্জবাসী।
বিভি/টিটি













মন্তব্য করুন: